মালদা

তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস চালানো সহ একাধিক অভিযোগে বামনগোলায় বিজেপির থানা ঘেড়াও অভিযান

বিজেপি কর্মী সমর্থকদের উপর তৃণমূলের সন্ত্রাস, দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো সহ নানান অভিযোগ তুলে শুক্রবার বামনগোলা ব্লকের বামনগোলা থানা ঘেড়াও করে বিক্ষোভ দেখাল জেলা বিজেপি নেতৃত্ব। এই বিক্ষোভ কর্মসূচী উপলক্ষে এদিন হাজির ছিলেন বিজেপির জেলা সাধারন সম্পাদক সুদীপ্ত চ্যাটার্জী, ব্লক সভাপতি অনাদি মণ্ডল সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। এদিন থানা ঘেড়াও করার পাশাপাশি বামনগোলা থানার ওসি অলোক ভৌমিকের হাতে দলের বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়। 

এই বিষয়ে বিজেপির জেলা সাধারন সম্পাদক সুদীপ্ত চ্যাটার্জী বলেন, জেলায় তৃণমূলের পক্ষ থেকে সন্ত্রাস চালানো হচ্ছে। সেই সঙ্গে বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো সহ দলের কর্মীরা যাতে ঠিক মতো কাজ করতে পারে সেই সমস্ত দাবীতেই তাদের এই থানা ঘেড়াও ও ডেপুটেশন কর্মসূচী বলে তিনি জানান।